আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাকিলের সম্পদের খোঁজে দুদক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:৪৮ পিএম


আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাকিলের সম্পদের খোঁজে দুদক

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সংগৃহীত নথিপত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে তিনজনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার করিম ভূঁইয়া ও বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সৈয়দ গাউসুল আলম বর্তমানে ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দিলে বা মিথ্যা তথ্য প্রদান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থার আড়ালে বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে কি না, সে বিষয়েও দুদকের সংশ্লিষ্ট টিম বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission